জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের - The News Lion

জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের




দি নিউজ লায়ন ;  জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের। রবিবার বিকেলে রায়গঞ্জ থানার রূপাহারের ঘুঘুডাঙা মোড় এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বুলেট দেবশর্মা(৩০), বাড়ি রায়গঞ্জের ৯নং গৌরী গ্রাম পঞ্চায়েতের বিরাহিমখন্ড গ্রামে। 


প্রত্যক্ষদর্শীদের সুত্রে খবর, এদিন রায়গঞ্জের অভিমুখে মোটর বাইকে চেপে যাচ্ছিলেন ওই ব‍্যক্তি। সে সময় একই দিকে ধেয়ে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা মেরে ৩৪নং জাতীয় সড়কের ডিভাইডারে উঠে পিষে দেয় বাইক চালককে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।  জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। 


এলাকায় ট্র‍্যাফিক পুলিশ মোতায়েনের জন্য খানিক বিক্ষোভও দেখান স্থানীয়রা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও ঘটনার কারণ অনুসন্ধানে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.